বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফর শেষে রোববার রাতে জাপান থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন। সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ ও উৎসাহ প্রদান করেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সাথে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আইএসপিআর।
বুধ, ১৪ অক্টোবর, ২০২৬
আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ৮০ হাজার টাকা জরিমানা
বুধ, ১৪ অক্টোবর, ২০২৬
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
বুধ, ১৪ অক্টোবর, ২০২৬
ইবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩৬ শিক্ষার্থী
বুধ, ১৪ অক্টোবর, ২০২৬
দুর্গাপুরে ব্ল্যাক রাইস চাষ, নতুন সম্ভাবনা
বুধ, ১৪ অক্টোবর, ২০২৬
কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২৫০০ মিটার অবৈধ জাল জব্দ
বুধ, ১৪ অক্টোবর, ২০২৬





