বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় সাবমার্সিবল পাম্প বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল জব্বারের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের প থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক তিনটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, সম্প্রতি উপজেলার ১৬ ইউনিয়নের দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য ১৯২টি সাবমার্সিবল পাম্প বরাদ্দ দেয়া হয়। অভিযোগকারীদের দাবি, প্রকল্পের কাজ নির্ধারিত ঠিকাদারের কাছ থেকে নিয়ে প্রকৌশলী পছন্দের ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করিয়েছেন। এ ছাড়া পিভিসি বোরিং থেকে প্ল্যাটফর্ম নির্মাণ পর্যন্ত ড্রয়িং-ডিজাইন অনুসরণ করা হয়নি।
অভিযোগে আরো দাবি করা হয়, আগের একটি তালিকায় থাকা ১২০টি পাম্পের মধ্যে ২০ জনের নাম বাদ দিয়ে আত্মীয়-স্বজনকে দেয়া হয়েছে। পরবর্তী বরাদ্দেও ইউএনওর সুপারিশ করা আবেদন বাদ দিয়ে ৮০টির বেশি পাম্প আত্মীয়-স্বজনের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া পাম্প দেয়ার কথা বলে দু’জনের কাছ থেকে সাত হাজার ২০০ টাকা করে নেয়ার অভিযোগও করা হয়েছে। তবে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল জব্বার। তিনি বলেন, নাজমুল হোসেনের জন্য পাম্প বরাদ্দ চেয়ে ঢাকায় চাহিদা পাঠানো হয়েছে। ইউএনও রিজু তামান্না বলেন, অভিযোগের বিষয়ে প্রকৌশলীর সাথে কথা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
শনি, ১০ অক্টোবর, ২০২৬
ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন আলোচনা
শনি, ১০ অক্টোবর, ২০২৬
অন্তত একডজন সঙ্কটের মুখোমুখি মোদি
শনি, ১০ অক্টোবর, ২০২৬
নয়াদিল্লির সাথে ঢাকার কঠিন রাজনৈতিক আলোচনা প্রয়োজন
শনি, ১০ অক্টোবর, ২০২৬
যান্ত্রিক ত্রুটি : পৌনে ১ ঘণ্টা পর ঢাকায় নামলো বিমান
শনি, ১০ অক্টোবর, ২০২৬
মক্কা ও মদিনার মর্যাদা প্রশ্নে কোনো আপস করা হবে না - হুমায়ুন কবির
শনি, ১০ অক্টোবর, ২০২৬





