নোয়াখালী অফিস
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ৬ দফা দাবিতে চৌমুহনী শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দফাগুলো হচ্ছেÑ চেয়ারম্যানের অপসারণ; অপেশাদার, ব্যর্থ ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অপসারণ করা, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দ, যোগ্য, সৎ ও নিরপে ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে, প্রকৃত মালিকানা ও শেয়ার বাজেয়াপ্তকরণ: এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২% শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ করতে হবে এবং মূল উদ্যোক্তা/আদি মালিকদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করা, চুক্তি নবায়ন ও স্থায়িত্ব : ব্যাংকের পরিচালনা বজায় রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা যাবে না এবং অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন করতে হবে, দালাল চক্রের বহিষ্কার : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সঙ্কট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে এবং সততা, দতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে, ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের অবিলম্বে শনাক্ত করে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে, বিশেষ ট্রাইব্যুনাল ও আইনি ব্যবস্থায় ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পাচারকৃত অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলুক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে গ্রাহক ফোরামের নেতারা বলেন, অবিলম্বে দাবিগুলো বাস্তববায়ন করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
মঙ্গল, ১৩ অক্টোবর, ২০২৬
মানহীন কাজ হলে রেলওয়ে কারখানা বন্ধ করে দেন : রেলপথমন্ত্রী
মঙ্গল, ১৩ অক্টোবর, ২০২৬
দেশ গঠনে পড়ালেখা করতে হবে : এমপি জহিরুল
মঙ্গল, ১৩ অক্টোবর, ২০২৬
রহনপুর বাজার সমিতির সভাপতি মজিবুর সম্পাদক আব্বাস
মঙ্গল, ১৩ অক্টোবর, ২০২৬
পূজার পোশাক কেনাকাটায় দামে হিমশিম ক্রেতারা
মঙ্গল, ১৩ অক্টোবর, ২০২৬
শিবচরে ৩ বছরে ট্রেনে কাটা পড়ে ৩৬ জনের মৃত্যু
মঙ্গল, ১৩ অক্টোবর, ২০২৬
গাজীপুরে ক্যাবল চুরির ঘটনায় গ্রেফতার ৩
গাজীপুরে ২৬৩৭ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা
২২ শ’ বেসরকারি প্রাথমিকের নিবন্ধন জটিলতা





