সেন্টার ফর ন্যাশনাল কালচারের (সিএনসি) উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট কৃষিবিদ ও সমাজহিতৈষী অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়া স্মরণে গতকাল ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিএনসির প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু মোহাম্মদ আখতার হোসেন। আলোচনায় তিনি বলেন, আবদুল হান্নান ছিলেন একজন সজ্জন ব্যক্তি, তিনি মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করতেন। 
কুরআনের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। কুরআনের ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করতেন। তার রূহের মাগফিরাত কামনা ও দোয়া করেন।
বিশেষ অতিথি ছিলেন আবদুল হান্নানের কুরআন ক্লাসের সাথী মির্জা আমিনুর রহমান ও কন্যা ফারাহ হক। ফারাহ হক সবার কাছে তার বাবার জন্য দোয়া চান। 
অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়া চলতি বছরের ২৮ আগস্ট ইন্তেকাল করেন। সভা পরিচালনা করেন সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক স্মরণ এবং উপস্থাপনায় ছিলেন সচিব ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি।