নতুন গ্র্যাজুয়েটদের অন-স্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর শনিবার ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। ‘গড়ো তোমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যারিয়ার এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ক্যারিয়ার বিশেষজ্ঞরা অংশ নেবেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অন-স্পট চাকরি ব্যবস্থা, চাকরির বাজার সম্পর্কে ধারণা, পেশাগত সুযোগ প্রদান, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। আয়োজকরা জানান, শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সংযোগ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তি।





