অগ্রণী ব্যাংক পিএলসির মালিকানাধীন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসির ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। সভায় অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও প্রতিনিধি মুজাফফর আহম্মদ, এফসিএমএ; অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসির পরিচালকবৃন্দ দীপক কুমার বিশ্বাস, মো: মশিউর আলী, মো: আবুল বাশার ও রূবানা পারভীন এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল হকসহ কোম্পানি সচিব মো: আব্দুল করিম শেখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।