‘সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে রোববার ঢাকা বিশ^বিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ ও ফার্মেসি অনুষদ দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করে। ফার্মেসি লেকচার থিয়েটারে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো: নাসের শাহরিয়ার জাহেদী, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সেলিম রেজা, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা কবীর, ইমেরিটাস অধ্যাপক ড. মো: আবদুর রশীদ, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিমুল হালদার, অ্যারিস্টোফার্মা লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, ফার্মারো বাংলাদেশের সভাপতি মো: জামাল উদ্দিন এবং ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) মাহবুবুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।