বাংলাদেশ ব্যাংকের দু’টি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহকদের স্বল্পসুদে ঋণসুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে দু’টি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরন্নবী এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। ইস্টার্ন ব্যাংকের এসএমই বিজনেস প্রধান মো: সাবু মুন্সী এসময় উপস্থিত ছিলেন।
চুক্তিটির আওতায় গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে উৎসাহ প্রদান করা হবে। একজন গ্রাহক ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
অন্য দিকে আইসিটি খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হবে। একজন গ্রাহক ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। বিজ্ঞপ্তি।





