বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, হৃদরোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি এবং জরুরি সময়ে দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেডে দুই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির প্রথম দিনে, ২৯ সেপ্টেম্বর পার্কভিউ হসপিটাল প্রাঙ্গণে বেলুন ওড়ানো ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে হৃদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে, ৩০ সেপ্টেম্বর পার্কভিউ হসপিটালের ১২ তলা কনফারেন্স হলে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে হৃদরোগের জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, রোগীর জন্য সময়মতো চিকিৎসা নিশ্চিতকরণ, প্রাইমারি চঈও এবং অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন (অগও) ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সেমিনারটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ডা. হাফেজ মো: মুজিবুল হক বৈজ্ঞানিক সেমিনারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ ই ম ন জাহাঙ্গীর সেলিম। হৃদরোগের জরুরি পরিস্থিতিতে দ্রুত লক্ষণ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং রোগীর জীবন রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. শেখ মো: হাসান মামুন, ডা. নুর উদ্দিন তারেক ও ডা. আনিসুল আওয়াল। সভাপতির বক্তব্য পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, পার্কভিউ ক্যাথল্যাবে ৫০০টি প্রাইমারি চঈও সম্পন্ন হওয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতেও চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং চট্টগ্রামের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। বিজ্ঞপ্তি।





