আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ যায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। এই ম্যাচ দিয়েই আফগানিস্তানের দীর্ঘ আন্তর্জাতিক সূচির শুরু। টেস্টে প্রথমবার আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রহমত শাহ। বাংলাদেশের বিপে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে তারকা লেগ স্পিনার রশিদ খান ও ব্যাটার ইব্রাহিম জাদরানকে রাখেনি। আফগান বোর্ড জানিয়েছে, দু’জনই টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন। 
টেস্ট দলে ফিরেছেন তরুণ অলরাউন্ডার ইসমত আলম। দলে জায়গা পেয়েছেন বাঁ হাতি ব্যাটার কামাল শাহিদউল্লাহ ও ডান হাতি পেসার ইয়ামিন আহমদ জাইও। চলতি আহমদ শাহ আবদালি নামের প্রথম শ্রেণীর টুর্নামেন্টে দারুণ পারফর্ম করছেন তারা। কামাল ৭৬.৮৫ গড়ে ৫৩৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ইয়ামিন আহমদজাই ১২.৭৩ গড়ে নেন ৪২ উইকেট। চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন বাঁ হাতি পেসার জিয়াউর রহমান। প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। লেগ স্পিনার খলিল গারবাজও ফিরেছেন টেস্ট দলে।
বাংলাদেশের বিপে টেস্টের পর ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের ম্যাচগুলো আবুধাবি ও শারজায় অনুষ্ঠিত হবে। 
আফগানিস্তান টেস্ট দল 
রহমত শাহ (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শাহিদি, রহমানউল্লাহ গুরবাজ, কামাল শাহিদউল্লাহ, আফসার জাজাই, ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), ইসমত আলম, দারউইশ রাসুলি, জিয়া আকবর, খলিল গুরবাজ, সালিম সাফি, বাহির শাহ মেহবুব, ইয়ামিন আহমদ জাই ও জিয়াউর রহমান শরিফি।