রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর বালুমহালে বিনিয়োগের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৭২ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জসীমউদ্দীন নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রবাসফেরত।
ভুক্তভোগীদের অভিযোগ, কর্ণফুলী নদীর বালুমহালে বিনিয়োগের সুযোগ করে দেয়ার কথা বলে বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকা নেন জসীমউদ্দীন। তবে দীর্ঘ দিন পার হলেও তাদের অনেকেই পাওনা টাকা ফেরত পাননি। ভুক্তভোগী এক স্থানীয় রাজনৈতিক নেতা মাহাবুব ছাফা বলেন, বালু ব্যবসায় বিনিয়োগের কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছেন জসীমউদ্দীন। এখন টাকা ফেরত চাইলে বিভিন্ন কারণ দেখিয়ে সময়পেণ করা হচ্ছে। এ দিকে সরফভাটার ফরিদ নামের এক ব্যক্তি জসীমউদ্দীনের বিরুদ্ধে ২০ লাখ টাকার চেকসংক্রান্ত মামলা করার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগকারীদের একজন এম এস সুমন জানান, অনেকের সঙ্গে অর্থ লেনদেনের েেত্র লিখিত চুক্তি বা পর্যাপ্ত কাগজপত্র নেই। এ কারণে তারা পাওনা টাকা উদ্ধারে জটিলতার মুখে পড়েছেন।
শুক্র, ০৯ অক্টোবর, ২০২৬
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শুক্র, ০৯ অক্টোবর, ২০২৬
ইট ভাঙা থেকে বিসিএস ক্যাডার, অভাবকে হারিয়ে আমিনুলের জয়
শুক্র, ০৯ অক্টোবর, ২০২৬
মালদ্বীপে এক দিনের ব্যবধানে ২ বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
শুক্র, ০৯ অক্টোবর, ২০২৬
ভাটারায় ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
শুক্র, ০৯ অক্টোবর, ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
শুক্র, ০৯ অক্টোবর, ২০২৬





