নিজস্ব প্রতিবেদক

মওলানা মুহাম্মাদ আবদুর রহীম স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ। এই ফরজ ইবাদত অবশ্যই কুরআন সুন্নাহ নির্দেশিত পথ-পন্থায় হতে হবে। এই ব্যাপারে বিস্তর লিখে গেছেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের স্থপতি মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)। 
গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। 
এতে সভাপতিত্ব করেন আন্দোলনের কেন্দ্রীয় আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। আলোচনা সভায় সম্মানিত আলোচকের বক্তৃতা করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাওলানা আশরাফ আলী আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আবম সাইফুল ইসলাম সিদ্দিকী,  জঙজু নরমাল বিশ্ববিদ্যালয়, চীনের ভিজিটিং প্রফেসর ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মুসা মুহাম্মদ আরিফ বিল্লাহ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো: ময়নুল হক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আস সিরাহ আন নববিয়্যাহ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শফিকুল ইসলাম প্রমুখ।
ইসলামী ঐক্য আন্দোলনের আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশুুুাদ উল্যাহ ভূঁইয়া বলেন, মওলানা মুহাম্মাদ আবদুর রহীম আগামীর ইসলামী বিপ্লবের কর্মধারা-কর্মপদ্ধতি ও রূপরেখা দেশ ও জাতির সামনে চমৎকারভাবে উপস্থাপন করে গেছেন। আগামীর পূর্ণাঙ্গ বিপ্লব সাধনে মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:) রূপরেখা পাঞ্জেরীর ভূমিকা পালন করছে।