খুলনা ব্যুরো
খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত সদস্যদের মধ্যে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ করা হয়।
ইউএনডিপির বাংলাদেশের আসাবিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস প্রধান অতিথি হিসেবে উপরকারভোগীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
দরিদ্র পরিবারের আয়বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তায় গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড (জিডিএফ) ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সীর (সিডকা) আর্থিক সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হয়। রসকসক অনুষ্ঠানে তিনি মহানগরীর ১৭টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) ১০ জনকে কম্পিউটার সেট, ১০ জনকে সেলাই মেশিন এবং ১০ জনকে ফুডকার্ট দেয়া হয়।
কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার যোগেশ প্রাধানাং ও প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আবদুল্লাহ আল মাসুম অনুষ্ঠানে বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে সিডিসি কাস্টার লিডার রোকাইয়া খলিফা ও উপকারভোগীদের মধ্যে সালেহা বেগম বক্তৃতা করেন।





