বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে বি ব্লকের শহীদ ডা. মিল্টন হলে গতকাল অর্থ কমিটির ১২২তম গুরুত্বপূর্ণ  সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।  অর্থ কমিটির সদস্যসচিব পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ ওই সভায় সংসদ সদস্য ও বিএমইউর অর্থ কমিটির সদস্য ডা. মো: মাহাবুবুর রহমান, এমপি, বিএমইউর প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, (প্রশাসন) অধ্যাপক ডা. মো: আবুল কালাম আজাদ, (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো: মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো: মওদুদুল হক, প্রধান প্রকৌশলী মো: জাফর ইকবাল, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো: নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।