বগুড়ায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ দাখিল, হিফয ও গার্লস হিফয মাদরাসার উপশহর শাখাসমূহের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের শহীদ টিটু মিলনায়তনে দিনব্যাপী তিনটি সেশনে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন মু: রাশিদুল ইসলাম (সায়েম) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, কারবালা মাদরাসার শাইখুল হাদিস মাওলানা কাজী ফজলুল করিম রাজু ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের। বগুড়া অফিস।





