অমর একুশে বইমেলা ২০২৫-এ স্টল ভাড়া কমানো, প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল, বিগত ফ্যাসিস্ট সরকারের লুটেরা প্রকাশকদের কালো তালিকাভুক্ত করার দাবিতে বাংলা অ্যাকাডেমিতে রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রতীকী অনশনের ডাক দিয়েছেন সৃজনশীল প্রকাশকরা।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ-এর নেতারা জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন।

এ সভায় প্রকাশক নেতা সাঈদ বারী, ইকবাল হোসেন সানু, মো: গফুর হোসেন ও দেলোয়ার হাসান উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি