একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার তৃতীয় দিনের মতো চলছে। মঙ্গলবার সকাল ১০ টার পর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়।
গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমান সংযুক্ত হতে পারছেন না।
সাক্ষাতকার গ্রহণে গুলশান কার্যালয়ে উপস্থিত আছেন বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা। দলের স্থায়ী কমিটির সবাই এই বোর্ডের সদস্য। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদাধিকার বলে এই বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ প্রথমে চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার নেয়া হবে। শেষ এরপর বিকেলে কুমিল্লা ও সিলেট বিভাগের সাক্ষাতকার শুরু হবে।
এদিকে ইন্টারনেট সংযোগ না থাকায় গুলশান কার্যালয়ে অফিসের জরুরি কাজগুলোও করতে পারছেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ইন্টারনেটে কোনো কাজ করা যাচ্ছে না। সংযোগ না থাকায় আমাদের অনেক কাজের সমস্যা হচ্ছে।









