নির্বাচন কমিশনই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

আজ দুপরে সেগুনবাগিচায় নির্বাচন কার্যালয়ে ঢাকা-৬ আসনে তার মনোনয়নপত্র জমা শেষে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখোনো লেভেল প্লেয়িং ফিল্ড তো তৈরী হয়নি, বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন চেষ্টা করছেন। তার কথাবার্তায় মনে হয়েছে ইসি সচিব নির্বাচন চান না, পুরো নির্বাচন ধ্বংস করে দেবেন।

সুব্রত বলেন, নির্বাচন কমিশনের কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে এটা জাতির জন্য কলংক নিয়ে আসবে।