ঢাকার রমনা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ তিন থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে ইসির সহকারী সচিব এই চিঠি পুলিশের আইজিপিকে প্রদান করেছেন।

প্রত্যাহারকৃত ওসিরা বলেন, ঢাকার রমনার কাজী মাইনুল ইসলাম, নোয়াখালীর সোনাইমুড়ী থানার আবদুল মজিদ, ঠাকুরগাঁও সদরের মো. মোস্তাফিজুর রহমান। এদেরকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিতে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।