প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সারাদেশে নির্বাচনমুখী সুবাতাসই বলে দিচ্ছে ৩০ ডিসেম্বরের পর নতুন সরকার গঠনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে নির্বাচন, প্রার্থী তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সারা দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনায় প্রচার চালাচ্ছেন।

এসময়, ভোট গণনার ভুল ত্রুটির কারণে প্রার্থীদের অবস্থান নির্ধারনে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক উপস্থিত ছিলেন।

আজ ৮টি ব্যাচের ২০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।