বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ২৭ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে ২৪ ডিসেম্বরের পর কোনো সমাবেশ করা যাবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভার পর আর কোনো সভা করতে দেবে না পুলিশ। আইন অনুযায়ী আমরা ভোটের ৪৮ ঘন্টা আগে করতে পারি। এটা আইনের পরিপন্থী।
আজ সন্ধ্যায় এ ব্যাপারে নির্বাচনক কমিশন ভবনে সিইসির সাথে দেখা করে তার হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। প্রতিনিধিদেল ছিলেন, শামসুজ্জামান দুদু, রূহুল আমীন, আহমদ আজম খান, অধ্যাপক সুকোমল বড়ুয়া।
তিনি বলেন, চট্টগ্রাম, নোয়াখালীতে আমাদের প্রার্থীর উপর হামলা করা হয়েছে। এসব এলাকার ওসিদের বদলীর দাবি জানানো হয়েছে।









