সিইসির আচরনে ভদ্রতা পাইনি। তাই ক্ষুব্ধ হয়ে সভা বর্জন করেছি উল্লেখ করে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্ট মূখমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তাদের আচরণে নির্বাচন প্রশ্নবিদ্ধ। তারা চায় আমরা নির্বাচন থেকে সরে যাই। কিন্তু ফাঁকা মাঠে গোল দিতে দেব না
আজ সিইসির সাথে আগারগাওস্থ তার দফতরে সভা থেকে ওয়াকআউট করে বের হয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন মির্জা ফখরুল। ব্রিফিং এ আবদুল মঈন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়।
মহাসচিব বলেন, সারাদেশে বিএনপি ও এক্যফ্রন্ট প্রার্থী, নেতা-কর্মীদের উপর যে হামলা ও হত্যা করা হয়েছে তা জানাতে এসেছিলাম। কিন্তু সিইসির আচরন ভদ্রতাপূর্ণ নয়। তিনি পুলিশের পক্ষ নিচ্ছেন। তিনি বলেন, পুলিশকে দিয়ে নির্বাচনী কাজ করিয়ে এবং সেনাবাহিনিকে ক্যাম্পে রেখে তাদেরকে হেয় করা হচ্ছে।
তিনি বলেন, সিইসির কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি। পুলিশ সারাদেশে তান্ডব চালাচ্ছে, সিইসি উল্টো তাদের পক্ষ নিয়ে কখা বললেন। যা দু:খজনক।
তিনি বলেন, নির্বাচন কতটুকু সুষ্ঠু, অবাধ ও গ্রহনযোগ্য হবে তা ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে। ঢাকা শহর দেখলে মনে হয় না কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। সরকার ও সিইসি মিলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হয়েছে।









