একাদশ নির্বাচনে নড়াইল-১ আসনে পাটকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে জাল ভোট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগকারী কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।

আওয়ামী লীগ নেতারা বুথ কেন্দ্রের গোপন কক্ষের বেড়া বা পর্দা সরিয়ে দেয়ার দাবি জানায়। তারা প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার দাবি করে।

তবে এ ব্যাপারে এই কেন্দ্রের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছু বলতে চাননি।

এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন কবিরুল হক মুক্তি আর ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির জাহাঙ্গীর বিশ্বাস।