ঢাকা-৪ আসনে (ডেমরা-শ্যামপুর) বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী সালাউদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে।
আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে তিনি শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এলে তিনি এ হামলার শিকার হন। হামলায় তিনি রক্তাক্ত আহত হয়েছেন।
বিএনপির অভিযোগ প্রতিপক্ষ লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলার লোকজন এ হামলায় চালিয়েছে।









