একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। কিন্তু রংপুরে নিজ সংসদীয় আসনে ভোট দিতে আসেননি মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান এমপি হুসেইন মুহম্মদ এরশাদ।

অসুস্থতার কারণে জাপা চেয়ারম্যান রংপুরে আসতে পারেননি বলে জানান জাতীয় পার্টির একজন নেতা।

একই কেন্দ্রে রংপুর সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রিতা রহমান জানান, এখন পর্যন্ত রংপুরে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।

রংপুর জেলায় ছয়টি আসনে নৌকা-লাঙ্গল-ধানের শীষের প্রতীকের প্রার্থীসহ ৪২ জন রয়েছে ভোটযুদ্ধে।
তাদের মধ্যে রংপুর-১, রংপুর-৩ ও রংপুর-৬ এ তিনটি আসনে মহাজোটের একক প্রার্থী রয়েছে। বাকি তিনটিতে নৌকা-লাঙ্গলের উন্মুক্ত লড়াই। এছাড়া এক দশকেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীকে দল থেকে ছয় প্রার্থীকে মাঠে রেখেছেন।