একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে দেশের বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচন কমিশনে ফলাফল আসতে শুরু করেছে। নির্বাচন কমিশনের কার্যালয় থেকে পাঁচটি আসনের কিছু কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
এসব কেন্দ্রের চারটিতে আওয়ামী লীগ এবং একটিতে জাতীয় পার্টি এগিয়ে রয়েছে। যে আসনগুলোতে আওয়ামী লীগ এগিয়ে সেগুলো হলো, গাইবান্ধা-৫, পিরোজপুর-৩, খুলনা-২, মেহেরপুর-১, মাগুড়া-২ আসন। অন্যদিকে জাতীয় পার্টি রংপুর-৩ আসনে এগিয়ে রয়েছে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আজ সন্ধ্যা কমিশন ভবন থেকে এই ফলাফল ঘোষণা করেন।








