ওয়েব জগতে প্রবেশ করেছে দেশকাল পত্রিকা। এ উপলক্ষে সোমবার বিকেলে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে ওয়েবসাইটের শুভসূচনা করেন রেডিয়েন্ট পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মো: নাসের শাহরিয়ার জাহেদী।

তিনি দেশকাল পত্রিকার সদস্য এবং পাঠক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে দেশকাল পত্রিকার পথচলা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেশকাল পত্রিকা ও সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: নাসের শাহরিয়ার জাহেদী এবং সাম্প্রতিক দেশকালের অনলাইন সম্পাদক ও পরিকল্পনা সম্পাদক আরশাদ সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন দেশকাল পত্রিকার নির্বাহী সম্পাদক নাসরিন আখতার।

দেশকাল পত্রিকা ও সাম্প্রতিক দেশকাল পরিবারের সদস্য এবং সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি