চট্টগ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এনামুল হক এনাম এমপি। গতকাল বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে যান। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় চারটি পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মঈনুল আলম ছোটন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, জিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ইব্রাহিম সওদাগর, জঙ্গলখাইন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম সিকদার, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: বকুল মেম্বারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





