চট্টগ্রাম ব্যুরো
গত ১ অক্টোবর একনেকের ৩১তম সভায় চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটর কর্তৃক পরিচালনার চুক্তির খসড়া অনুমোদনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার স্কপ চট্টগ্রামের যুগ্ম-সমন্বয়ক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম-সমন্বয়ক রবিউল হক শিমুলের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, টিইউসি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মছি উদ্দৌল্লা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শ ম জামাল, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজী আনোয়ারুল হক হনি, বন্দর জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন সেলিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহবায়ক মো: হেলাল উদ্দিন কবির, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো: জাহেদ উদ্দিন শাহিন, বিএলএফ চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আবছার তৌহিদ প্রমুখ।





