বগুড়া সাতানি জমিদারবাড়ির সন্তান মরহুম মাহবুবুর রহমান চৌধুরীর (পুটু মিয়া) তৃতীয় ছেলে মাহফুজুর রহমান চৌধুরী (৮২) রোববার নিজ বাসভবন সাতানী বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম নামাজে জানাজার নামাজ বাদ জোহর কামারগাড়ি পুটু মিয়ার আমবাগান বাসভবন প্রাঙ্গণে এবং বাদ আসর সুত্রাপুরস্থ সাতানী মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ আদায়ের পরে মসজিদসংলগ্ন সাতানী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা তাই গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বগুড়া অফিস।





