রংপুর ব্যুরো
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) রংপুর বিভাগীয় কার্যালয় থেকে চার বস্তা গুরুত্বপূর্ণ ফাইলপত্র দিনদুপুরে পাচারের চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে কার্যালয়ের পাশের সড়কে সেলাই করা বস্তাগুলো অটোরিকশায় তোলার সময় স্থানীয় এলাকাবাসী তা আটক করে পুলিশে খবর দেয়। দুদকের সাম্প্রতিক অভিযানের পর এ ঘটায় জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের দক্ষিণ দেয়াল সংলগ্ন সড়কে চারটি বস্তা তোলা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তা আটকে পুলিশকে খবর দেয়। এ সময় সেখানে উপস্থিত মাউশি অফিসের কর্মচারী আবু তালেব ও গাড়িচালক মোহাম্মদ জাহিদ দাবি করেন, পরিচালকের নির্দেশেই তারা বস্তাগুলো অফিসে ফেরত নিতে এসেছিলেন।
খবর পেয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) লিটন ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো হেফাজতে নেন। বস্তাগুলোতে রংপুর বিভাগের বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। তবে সেগুলো থানায় না নিয়ে থানা পুলিশ মাউশি কর্তৃপক্ষের জিম্মাতেই ফিরিয়ে দেয়। এসআই লিটন জানান, লিখিত অভিযোগ বা এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কর্মকর্তারা ঘটনাটিকে চুরির চেষ্টা দাবি করলেও চুরির ধরন নিয়ে অসঙ্গতি দেখা দিয়েছে। যে স্টোর রুম থেকে ফাইল চুরি হওয়ার দাবি করা হচ্ছে, সরেজমিন সেটি সম্পূর্ণ তালাবদ্ধ এবং অক্ষত দেখা গেছে। এমনকি রুমের জানালা দিয়ে আস্ত সেলাই করা বস্তা বের করা অসম্ভব।
অফিস কর্মচারী আবু তালেব জানান, পরিচালকের নির্দেশে তিনি পেছনে থাকা ফাইলগুলো আনতে গিয়েছিলেন। অন্য দিকে মাউশির রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মাজেদ আলী দাবি করেন, স্টোরের জানালা দিয়ে চোরেরা ফাইল বের করে বাইরে সেলাই করতে পারে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। উপ-পরিচালক কামরুজ্জামান পাইকার ফাইলগুলোর বাইরে যাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সদুত্তর দিতে পারেননি।
গত ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু কলেজের নথি দেখতে চাইলে পরিচালনসংক্রান্ত নথিপত্র হারিয়ে যাওয়ার অজুহাত দিয়েছিল মাউশি কর্তৃপক্ষ।
মঙ্গল, ০৬ অক্টোবর, ২০২৬
মধুপুরে ৩৪ কোটি টাকার ম্যাটস চালু হয়নি ৪ বছরেও
মঙ্গল, ০৬ অক্টোবর, ২০২৬
চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে স্থাপনা
মঙ্গল, ০৬ অক্টোবর, ২০২৬
১৫ জাতের মিষ্টি আঙুর চাষে সফল কলেজছাত্র
মঙ্গল, ০৬ অক্টোবর, ২০২৬
ডোমারে স্বাস্থ্যকেন্দ্রের ছাদে হাঁস-ছাগলের খামার
মঙ্গল, ০৬ অক্টোবর, ২০২৬
বিষাক্ত গ্যাসের ঝুঁকিতে ৭ গ্রামের মানুষ
মঙ্গল, ০৬ অক্টোবর, ২০২৬





