বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, বগুড়া শহর জামায়াতের সাবেক আমির, বগুড়া কটন মিল জামে মসজিদের সাবেক খতিব ও বগুড়া আদর্শ স্কুলের সাবেক শিক্ষক মাওলানা মমতাজ উদ্দিন  (৮০) গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 
বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুর রহমান, মহানগর আমির অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সোহেল, সেক্রেটারি আ স ম আব্দুল মালেকসহ জেলা কর্মপরিষদের সদস্যরা মরহুমের রূহের মাগফিরাত, আল্লাহর রহম ও জান্নাতুল ফেরদৌস কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাা জ্ঞাপন করেছেন। বগুড়া অফিস।