চট্টগ্রাম ব্যুরো
মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোতোয়ালি থানার দেওয়ান বাজার ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জোবাইয়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান ওয়ায়েজ ছিলেন দেওয়ান বাজারের বি আই এ জামে মসজিদের খতিব মুহাম্মদ সাফওয়ান বিন হারুন আল আযহারী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, কোতোয়ালি থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, শ্রমিক নেতা মাওলানা তাওহীদুল ইসলাম চৌধুরী ও সেলিম রেজা।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মহানবী সা:-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি মানুষের অধিকার, মর্যাদা, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দিয়েছেন।