ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা সামাজিক সংগঠন 'পীরগাছা সোসাইটি'।

রোববার (৩০ মার্চ) দুপুর ১টায় রংপুরের পীরগাছা উপজেলার তানজিমুল হিকমাহ মাদরাসা প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি আবু জায়েদ আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সোসাইটির,সহসভাপতি খাইরুল মোস্তাক সুমন,সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শান্ত।

জায়েদ আনসারী বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আজকের আয়োজন। সবার জন্য ঈদের আনন্দ সমান ও একই হলেও সামাজিক সঠিক ব্যবস্থাপনা না থাকায় অনেক নিম্ন আয়ের ও অসহায় মানুষ তা থেকে বঞ্চিত হয়। পীরগাছা সোসাইটি মানুষের মাঝে 'সবার জন্য ঈদ' এই প্রত্যয়ে এই উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, অসহায় ও দুস্থ মানুষদের অনেকেই অর্থাভাবে সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। আমরা পীরগাছা সোসাইটির পক্ষ থকে সামান্য উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এছাড়া অনেকে দুস্থ ও অসহয়ের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী বিতরণ করেন সোসাইটির নেতারা। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে , গরুর গোশত, পোলাও চাল, মশলা, সয়াবিন তেল, পেঁয়াজ, সেমাই, গুড়া দুধ ও চিনি।

এতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শাহাদাৎ হোসেন, হাবিবুর রহমান শামীম, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, গোলাম আযম, রায়হান প্রমুখ।

পীরগাছা সোসাইটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্দী জনগোষ্ঠীর কল্যাণ, পরিবেশ, নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করে আসছে। বিজ্ঞপ্তি।