ভোলার লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার জনবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মাদরাসাটির ২৫টি পদে গত ৩০ আগস্ট নয়া দিগন্ত ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। আবেদনের শেষ তারিখ ছিলো ১০ সেপ্টেম্বর। ২৫টি পদের বিপরীতে ৮৪ জন আবেদন করেন। গতকাল শুক্রবার লালমোহন হাইস্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮০ জন প্রার্থী অংশ নেন।
রেসিডেন্সিয়াল মাদরাসার পরিচালক মুহা: নিজামুল হক বলেন, লালমোহন পৌরসভার উত্তর বাজার মাস্টারপাড়া সড়কে ব্যতিক্রমধর্মী একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করেছি। আশা করি লালমোহনবাসীকে একটি যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিতে পারবো।