কুমিল্লার নাঙ্গলকোটে প্রাথমিক শিক্ষাপদক বাছাই কমিটি কর্তৃক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক। গত বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষাপদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী ও সদস্যসচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম তার নাম ঘোষণা করেন।
মোহাম্মদ ওমর ফারুকন উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল মালেকের ছেলে। তিনি জানান, প্রাথমিক শিক্ষার উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নাঙ্গলকোটে ওমর ফারুক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
কুমিল্লার নাঙ্গলকোটে প্রাথমিক শিক্ষাপদক বাছাই কমিটি কর্তৃক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক। গত বুধবার...





