বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওই বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা। গত ২৮ আগস্ট থেকে তিনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রুমানা এ পদে বহাল থাকবেন। একই সাথে তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বনলতা হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব দেয়া হয়েছে। রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বাউয়েট কর্তৃপক্ষ।
রুমানা শারমিন বর্ষা ২০২৩ সালের ৯ জুলাই বাউয়েটে আইন ও বিচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি অনার্স এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ল-ডিসিপ্লিনের অধীনে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। এ ছাড়া তিনি নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য।





