খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক স্থানীয় বাঙালিদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা। এ সময় তারা কুকি-চিনসহ পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল সন্ত্রাসী সংগঠনকে আইনের আওতায় আনার দাবি জানান।
গতকাল বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, বাংলাদেশের স্বাধীনতা এখন হুমকির মুখে পড়েছে। স্বাধীনতার সময় বেশি অবদান রাখছিল পাহাড়ের বাঙালিরা। কিন্তু সেই বাঙালিরা এখন সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। বর্তমান সরকারকে অনুরোধ করছি, পাহাড়ে সেনা মোতায়েন বৃদ্ধি করতে হবে। গত স্বৈরাচার শেখ হাসিনা সরকার পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে শান্তি চুক্তির নামে পাহাড়ে অশান্তি সৃষ্টি করেছে। কুকি-চিনসহ যে সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে তাদের অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে।