নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আ: খালেক ইমনকে সভাপতি ও দৈনিক বাংলার নড়িয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে গত ২১ সেপ্টেম্বর নড়িয়া পৌর শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে নয়া দিগন্তের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো: বোরহান উদ্দিন রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি এম এ ওয়াদুদ, এনটিভির জেলা প্রতিনধি আব্দুল আজিজ শিশির, বিটিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন প্রমুখ।
কমিটিতে সহসভাপতি মাহবুব আলম (কালের কণ্ঠ) ও সোহাগ খান সুজন (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক রকি আহমেদ (এশিয়ান টিভি) ও ইলিয়াছ মাহমুদ (ইনকিলাব) সাংগঠনিক সম্পাদক নুরে আলম জিকু (ভোরের খবর), দফতর সম্পাদক জামাল হোসেন (আনন্দ টিভি) অর্থ সম্পাদক রাব্বি ছৈয়াল (যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক সোহাগ খাকী (গণমুক্তি)। এ ছাড়াও পাঁচজন কার্যনির্বাহী সদস্য এবং তিনজন উপদেষ্টা নির্বাচিত করা হয়।
নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমন সম্পাদক জাহাঙ্গীর
নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আ: খালেক ইমনকে সভাপতি ও দৈনিক বাংলার নড়িয়া উপজেলা প্রতিনিধি...





