কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত সোমবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মজিবুর রহমান মোল্লাকে (ইত্তেফাক) সভাপতি, সাইফুল ইসলামকে (নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক এবং কামাল হোসেন জনিকে (আনন্দ টিভি) সাংগঠনিক সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া (তৃতীয় মাত্রা), নিজাম উদ্দিন মজুমদার (দেশ জগত), জয়নাল আবেদীন (লাল সবুজের দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ (মোহনা টিভি) ও মো: শাহজাহান (আপরাধ জগত), সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার (সমাজকণ্ঠ), অর্থ-সম্পাদক রেজাউল করিম রাজু (মানবকণ্ঠ), অফিস সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া আজিম, (যুগান্তর, চৌদ্দগ্রাম দক্ষিণ), সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক দুলাল মিয়া (দেশ রূপান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ মজুমদার (যায়যায়দিন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাস্টার অরবিন্দ দাস (এই বাংলা), ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার (আমার সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বেলাল হোসেন (নেইবার)।