চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. ইনামুল হক বলেছেন, মহানবী সা: ছিলেন মহান আল্লøাহ প্রেরিত মানবতার মহান শিক্ষক। তিনি তার জীবনের সর্বক্ষেত্রে জাতির সামনে মহান আদর্শকে তুলে ধরেছেন। মহানবী সা:-এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে। বিশেষ করে শিক্ষকরা হচ্ছেন সমাজের আইডল। তাদের জীবনে সার্বজনীন আদর্শের প্রভাব থাকলে সেখান থেকে সমাজে আদর্শ ছড়িয়ে পড়বে। এখন যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে এখানে নৈতিকতা ও দক্ষতার সমন্বয় প্রয়োজন।
গতকাল শনিবার লোহাগাড়া প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে সিরাত প্রোগ্রামে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফরের সভাপতিত্বে ও আবছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান। বিশেষ অতিথি ছিলেন- লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মাহমুদুল হক উসমানী, মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু: আবু তাহের, শিক্ষাবিদ অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাংবাদিক আরফাত হোছাইন বিপ্লব, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম মনির উদ্দিন, পাঁচলাইশ থানা সহকারী শিক্ষা অফিসার আবু তোরাব, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, শিক্ষক নেতা মাস্টার নাছির আহমেদ, জহির উদ্দিন বশির প্রমুখ।