জুলুম নির্যাতন, চাঁদাবাজি ও পদ্মা নদীতে ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন বলেছেন, আমার কোনো টাকা পয়সার অভাব নেই, আমি এলাকার উন্নয়নও জনগণের কল্যাণের জন্য শান্তিপূর্ণ রাজনীতি করি। কোনো ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে গরিবের ওপর নির্যাতন করে, জমি দখল করে, কোথাও যদি চাঁদাবাজি করে, কোনো গরিব মানুষকে বিনা অপরাধে অপরাধী সাজিয়ে থানায় নিয়ে টাকা খায় তাহলে আমি শফিকুর রহমান কিরন তাদের বিএনপি করতে দেবে না। এমন সংবাদ যদি আমনারা প্রমাণসহ আমার কাছে দিতে পারেন তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
তিনি গতকাল শনিবার বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কিরণ আরো বলেন পদ্মা নদীর কোনো স্থান থেকে যদি ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। সেই ব্যক্তিরা বিএনপির করুক বা অন্য কোনো দল কুরুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘরিসার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি শামসুল আলম দাদন মুন্সি, সহসভাপতি মাস্টার শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, বিএনপি নেতা ইলিয়াছ হোসেন খান, নড়িয়া উপজেলা যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর রাড়ি সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।