আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ৩০ বছরে পদার্পণ উপলক্ষে উপজেলার গোবিন্দগঞ্জ শাখায় কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়েছে। গত রোববার কেক কেটে এ অনুষ্ঠানের সূচনা করেন শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান। এ সময় শাখা ব্যাবস্থাপক বলেন, সর্বাধুনিক ব্যাংকিং ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে কার্যক্রম শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠার পর থেকেই প্রযুক্তিগত ও আধুনিক সেবার সমন্বয়ে গ্রাহকদের বিশ্বাস ও আস্থাকে পুঁজি করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ৩০ বছরে পদার্পণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান, ম্যানেজার অপারেশন রুহুল আনওয়ার চৌধুরী প্রমুখ।