বাল্কহেডের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন বেইলি সেতু ভেঙে এক নির্মাণশ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় বাল্কহেডসহ দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। গত বুধবার শরীয়তপুরের নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে নড়িয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় এলজিইডি স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীর উপর ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুটি দীর্ঘ দিন যাবৎ যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এর পর স্থানীয় প্রকৌশল অধিদফতর এলজিইডি দরপত্র আহ্বান করে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে কোহিনূর এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরনো সেতুটি ভেঙে ফেলা হয়। এর পর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হলেও জনসাধারণের হাঁটার সড়ক স্বাভাবিক রাখতে নদীর উপর নির্মাণ করা হচ্ছিল একটি বেইলি সেতু। বুধবার একটি বালুভর্তি বাল্কহেড ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর খুঁটির মধ্যে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পরে। এ সময় সেতুর উপরে কাজ করা অবস্থায় এক নির্মাণশ্রমিক আহত হন। পরে স্থানীয়রা বাল্কহেডের চালক মো: হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বাল্কহেডটি জব্দ করেছে নড়িয়া পুলিশ।
নড়িয়া থানার ওসি মো: আসলাম উদ্দিন মোল্লা বলেন, কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন বেইলি সেতুর সাথে বাল্কহেডের ধাক্কার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রকৌশল অধিদফতর (এলজিইডি) শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম বলেন, নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীর উপর প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ১০৫ মিটার আরসিসি সেতু নির্মাণ করা হচ্ছে। বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ব্রিজটি সংস্কার করতে সময় লাগবে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান বাল্কহেডের মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করে করে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন বেইলি সেতু ভেঙে শ্রমিক আহত
বাল্কহেডের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন বেইলি সেতু ভেঙে এক নির্মাণশ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় বাল্কহেডসহ দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে...





