পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ধর্ম যার যার অধিকার সবার সমান। এদেশে হিন্দু মুসলমান সবার সমান অধিকার রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানী উপজেলার করারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও পিরোজপুর জেলা আমির অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নির্বাচন বিভাগের সেক্রেটারি মো: হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আ: হাই প্রমুখ।
ধর্ম যার যার অধিকার সবার সমান : মাসুদ সাঈদী
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ধর্ম যার যার অধিকার সবার সমান। এদেশে হিন্দু মুসলমান সবার...





