বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের গণেশপুরে গত বৃহস্পতিবার নির্মাণাধীন ভবনের শাটার ভেঙে হারুন মিয়া (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। হারুন দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।