হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে বানিয়াচংয়ে হবিগঞ্জ সড়কের পাশে শুটকী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
তিনি বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাদাউড়ি মহল্লার জালাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচংয়ের শুটকী নদীতে মাছ ধরছিলেন সেলিম মিয়া। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) খবীর হোসেন জানান, শুটকী নদীতে মাছ ধরতে গিয়ে বাদাউড়ি মহল্লার সেলিম মিয়া বজ্রপাতে মারা গেছেন।





