বরিশালের গৌরনদীতে মাদরাসার নতুন ভবন উদ্বোধন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ উৎসর্গকারী বীরদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার চরগাধাতলী মহল্লায় ইকরা নূরানী ক্যাডেট মাদরাসার নতুন ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদরাসার মোহতামিম কারি আব্দুল আজিজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন নূরানী তা’লিমুল কুরআন বোর্ডের মহাসচিব মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরিফ প্রমুখ।