বসত বাড়ির গোয়াল ঘরে মাটির নীচে অস্ত্র পুতে রেখেও শেষ রক্ষা হলো না সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে মিজারের। গত শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে একটি ওয়ানসুটারগান উদ্ধার করে যৌথ বাহিনী। আটক মিজার মোনখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, মিজানুর রহমান মিজারকে তার নিজ বাড়ির গোয়াল ঘরের পাশে মাটির নিচে পুতে রাখা অস্ত্রসহ আটক করা হয়। তাকে মুজিবনগর থানায় নেয়া হয়।





