সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক ইমাম উদ্দিন (৪০) নিহত হয়েছেন। ইমাম উপজেলার বটতলী ইউনিয়নের নারাচৌঁ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ইসমাইল হোসেন। জানা যায়, ইমাম গত রোববার সন্ধ্যায় রিয়াদে ডিউটি শেষে মাগরিব নামাজ পড়ে সাইকেলযোগে বাসায় রওয়ানা হয়। এ সময় রাস্তা পার হতে গিয়ে জিএমসি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। এ সংবাদে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।